ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জহির হোসেনকে বিদেশী পিস্তল ও ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তার আরেক সহযোগী ইয়াবা ব্যবসায়ী শাকিলকে ১৩পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় পৌরসভার কাছিয়ারা পাটওয়ারী বাড়ীতে অভিযান পরিচালনা করে পুলিশ উক্ত আসামীদের আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি জহিরের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ০৮টি মামলা রয়েছে। উক্ত মামলাগুলোর মধ্যে ৪টি মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদের নেতৃত্বে এস আই নূরুল ইসলাম, মঞ্জুর আলম রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের পাটওয়ারী বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী জহির (২৬), পিতা- মৃত. নুরুল ইসলাম, সাং-চরসাফুয়ার, থানা: ফরিদগঞ্জের কাছ থেকে ১টি বিদেশী ৭.৬৫ পিস্তল ও ২৭ পিস ইয়াবা এবং শাকিল(২১), পিতা- মৃত. বিল্লাল হোসেন, সাং- দক্ষিণ বালিয়া, থানা-চাঁদপুরকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটককৃতরা পাটওয়ারী বাড়িতে নেছার আহম্মেদের বাসা ভাড়া নিয়ে থাকতো।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, মাদকের মামলার পলাতক আসামী জহিরকে বিদেশী পিস্তল ও ইয়াবা এবং শাকিলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্দে অস্ত্র ও মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হচ্ছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
