মো.শিমুল হাছান:
ফরিদগঞ্জে আলোচিত গৃহবধু ৪ সন্তানে জননী রেহানা পারভীন (৩০) হত্যা মামলার প্রধান আসামীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদরের কাছিয়াড়া এলাকা থেকে মো. রফিক পাটওয়ারীকে গ্রেফতার করেন থানার এস আই নাসির উদ্দিন, নাজমুল হোসেন, এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার হওয়া মো.রফিক পাটওয়ারী ফরিদগঞ্জ কাছিয়াড়া এলাকার মৃত নছর উদ্দিন পাটওয়ারীর ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রয়েছে।
এদিকে নিহতের মা পানোয়ারা বেগম জানান, বিশেষ কোন ঘটনাকে কেন্দ্র করে রফিক পাটওয়ারীর স্ত্রী খুকি বেগম রেহানার পেটে লাথি মারলে সে অসুস্থ্য হয়ে পড়ে। এবং টানা সাত দিন ঢাকা হলি ফেমেলি হাসপাতালে চিকিৎসারত অবস্তায় রেহানা মারা যায়। আমি আমার মেয়ের খুঁনিদের ফাঁসি চাই।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাকিব বলেন, আমরা আটকৃত আসামীকে ব্যাপক জিঙ্গাসাবাদ করব মূল হত্যার রহস্য জানার জন্য।
শিরোনাম:
শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
