
ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে থানা পুলিশ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাসুদ পাটওয়ারী (৩৫)কে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ।
থানা সূত্র জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে মাসুদ সেখানে ইয়াবার একটি চালান নিয়ে অবস্থান করছে। এসআই নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ফোর্স তাকে সেখান থেকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। আটক মাসুদের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার কালিরবাজার চৌরাস্তা সংলগ্ন পাটওয়ারী বাড়ি।
