
ফরিদগঞ্জ সংবাদদাতা: ফরিদগঞ্জে ঈগল পাখির ৩টি ছানা উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বড়ালি গ্রামের একটি বাড়িতে থাকা বাচ্চাগুলো রোববার রাতে উদ্ধার করে বনবিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্ট ‘বিরল প্রজাতির ঈগল পাখি বিক্রি হবে, এমন একটি স্ট্যাটাস চোখে পড়ে জেলা বন বিভাগ কর্মকর্তা তাজুল ইসলামের। তিনি খোঁজ নিয়ে পাখিগুলোকে উদ্ধার করতে ফরিদগঞ্জ উপজেলা বন বিভাগ নির্দেশ দেন। বনবিভাগের কর্মী মাসুদ মিয়া এই খবর পেয়ে বড়ালি গ্রামের সেরাং বাড়িতে গিয়ে ৩টি পাখি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে একাট বড় গাছে ঈগল পাখির বাসা ছিল। কিন্তু গাছটি কেটে ফেললে আশিক নামের ওই যুবকের হাতে পাখিগুলো ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, পাখিগুলো এক থেকে দেড় মাস বয়সী হবে। তারা উড়তে পারছে না। পাখি তিনটি বর্তমানে বন বিভাগ ফরিদগঞ্জে রয়েছে।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের কর্মী মাসুদ মিয়া বলেন, ঈগলের বাচ্চা গুলো ছাই রঙের পালকের মধ্যে সাদা হালকা ডোরাকাটা দাগ রয়েছে। কয়েক দিনের মধ্যে পাখিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিভাগে গবেষণার জন্য দেয়া হতে পারে।
ফম/এমএমএ/
