রিফাত কান্তি সেন:-
তথ্যপ্রযুক্তির এই যুগে যখন কেউ ই পিছিয়ে থাকতে চায় না, ঠিক তখন প্রযুক্তির বার্তা নিয়ে ফরিদগঞ্জে ফ্রিলেন্সিং কার্যক্রম শুরু করতে চান একঝাঁক তরুন।
যার নেতৃত্ব দিবেন আইটি আইকন, আজিজুর রহমান আজিজ।SATT Academy স্বত্বাধিকার।
আর তাই ৬-১১-২০১৫ ই তারিখ আইফা ভবন ফরিদগঞ্জে আয়োজন করা হয় এক সেমিনারের।
চাকরির বাজার যখন মন্দা ঠিক তখন চাকরির পিছে না ঘুরে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতার পাওয়ার মাধ্যম এই ফ্রিলেন্সিং।
প্রায় তিন ঘন্টা যাবত সেমিনারে প্রযুক্তির নানা উৎকর্ষতা প্রদর্শন করা হয়।
প্রতি শুক্রবার বিকাল ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই সেমিনার।
এখানে শেখানো হবে,HTML, HTML5, webpage/website with CSS,
CSS, webpage/website with Bootstrap/
W3.css/Foundation/Pure/UIkit/semantic UI
and Dynamic Language, database such as
MS SQL Server/Oracle/MS Access/MySQL/
MangoDB etc with Ruby on Rails/Perl/
ASP.net/
সেমিনারে বিভিন্ন সফল মানুষের ব্যাক্তি জীবনি তুলে ধরা হয়।
পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম, বিল গেটস,স্টিফেন হকিং,মাহাত্ম্য গান্ধী,জ্যাক মা,সালমান খাঁন,আলভা এডিসনে,জুকাররবার্গের জীবনি তুলে ধরা হয়।
এদের সকলে ই ভয় কে জয় করে সফল হয়েছেন।
সেমিনারে উপস্তিত ছিলেন,ফরিদগঞ্জের প্রবীন সাংবাদিক, জাতীয় দৈনিক মানবজমিন এর ফরিদগঞ্জ এর প্রতিনিধি জনাব,আবু হেনা মোস্তফা কামাল।
ফরিদগঞ্জ টাইমস এর সম্পাদক ফরহাদ হোসেন।
অনলাইন এক্টিভিটিস্ট, রিফাত কান্তি সেন।
পল্লীবিদ্যুত ফরিদগঞ্জের জোনের এ,জি,এম জুয়েল।
সদ্য হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ করা চাঁদপুর সরকারী কলেজের কৃতি ছাত্র, ইকবাল আহম্মেদ, সহ নাম না জানা আরো অনেকে।
সেমিনারে জানানো হয় যারা এই কোর্স করতে ইচ্ছুক তারা এটা বিনামূল্যে করতে পারবেন।
ছয় মাসের মধ্যে ইচ্ছে আর মনবলের শক্তিতে আপনি ও হতে পারেন একজন সফল প্রোগ্রামার।
এছাড়া রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ,আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন এর নীচতলায়,ফরহাদ হোসেন।

