শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
বিশেষ প্রতিনিধি
শুক্রবার (১০ মে) সকাল ৭টার দিকে ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামের চন্দের বাড়ির পুকুরের ডুবে মো. ফারহান খাঁন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি —– রাজেউন।
নিহত ফারহান কড়ৈতলী গ্রামের চন্দের বাড়ির প্রবাসী মো. সেলিম খাঁনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান সাকালে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে দুপুরে ওই পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে । তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দা মো. তাফাজ্জল হোসেন পাটওয়ারী ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
