
শাহরিয়ার খান কৌশিক॥ চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিধপুর ইউনিয়নে গাছ কাটতে গিয়ে সোহেল (২৮) এর করুন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে সুবিধপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভেলটা গ্রামের তাহের মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে স্থানীয়রা এনে ভর্তি করায়। জানা যায়, সুবিধপুর ৪নং ওয়ার্ডের চিমটার বাড়ির রব গাজীর ছেলে সোহেল প্রতিদিনের ন্যায় গাছ কাটার জন্য তার সহকর্মীদের নিয়ে বেড়িয়ে পড়ে। ঘটনার দিন দুলাল মিজি গাছ কাটার জন্য তাহের মেম্বারের বাড়ির সামনে গিয়ে রেন্ডি গাছ কাটতে থাকে। এ সময় হঠাৎ গাছের গুড়ি তার গায়ে এসে পড়ে। ঘটনাস্থলেই কুড়ালী সোহেলের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত লুৎফুর রহমান ও তার সহকর্মীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করায়। ঘটনার পরপরই স্থানীয় মেম্বার ও এলাকাবাসী পুলিশকে না জানিয়ে লাশ দাফন করে ফেলে।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
