নিজস্ব প্রতিনিধি:
ফরিদগঞ্জে অন্যের ভোগ দখলীয় ভূমিতে জোরপূর্বক দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে। কয়েকটি গাছও কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পিতৃহীন তানজিনা আক্তার ও তার ছোট বোন। এতে বাধা দিয়েও কোনো কাজ হয়নি। উল্টো তাদের গালমন্দ ও হুমকি ধমকি দেয়া হয়েছে বলে দুই বোন অভিযোগ করেন। এ ব্যপারে তারা ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন তারা। কিন্তু অভিযুক্ত ফরিদুল আলম তার দেয়াল নির্মান কাজ বন্ধ না করায় তারা অসহায় বোধ করছেন। পৌর এলাকার উত্তর বড়ালী গ্রামে এ ঘটনার সূত্রপাত হয়েছে বৃহস্পতিবার সকালে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানাগেছে, ঘটনাস্থলে পৈত্রিক ভূমির মালিক তানজিনা আক্তার, তার বৃদ্ধ মা ও ভাই বোনেরা। তাদের বাবা মারা গেছেন কয়েক বছর পূর্বে। দু’ভাই থাকেন প্রবাসে। জানা গেছে, পার্শ্ববর্তী মৃত মফিজুল হকের ছেলে ফরিদুল আলম। তিনি তানজিনাদের পার্শ্বে খরিদা ভূমির মালিক। ভূমির সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে সালিস পর্যায়ে মাপজোগ ও লিখিত রায় হয়।
কিন্তু, হঠাৎ করেই ফরিদুল আলম মিমাংসিত ভূমিতে এক তরফা দেয়াল নির্মান শুরু করে। লোক মারফত খবর পেয়ে তানজিনার ছোট বোন বাধা দেয়। পরে তানজিনার বাধাও উপেক্ষিত হয়। তাদের সামনেই তাদের গাছ কেটে নেয়। এতে তারা অসহায় হয়ে পড়েন তারা। দু’দিন পরে তারা ফরিদগঞ্জ থানা পুলিশের আশ্রয় নেন।
এ ব্যাপারে ফরিদুল আলমের কাছে জানতে চাওয়া হলে, তিনি গাছ কাটা ও দেয়াল নির্মানের কথা স্বীকার করে বলেন, আমি সালিসীগণের অনুমতি সাপেক্ষে দেয়াল নির্মান করছি। এক প্রশ্নের উত্তরে বলেন, সালিসীগণের অনুমতির কথা তানজিনা আক্তার গং জানে না।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
