ফরিদগঞ্জ নির্বাচন কমিশনের অফিস যেন আখড়ায় পরিণত হয়েছে। নির্বাচন কমিশন জাতীয় পরিচয় পত্রের সেবা কার্যক্রম সারা দেশের ন্যায় ছড়িয়ে দিলেও সেবা পাচ্ছে না সাধারণ নাগরিকরা। উপজেলার সাধারণ ভোটাররা হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন সংশোধনী ও নানা ধরনের ভোটার তথ্য পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। টাকা ছাড়া মেলে না জাতীয় পরিচয়পত্র। তেমনি ভোটার তথ্য পেতে ও দিতে হয় উৎকোচ। ফরিদগঞ্জের লোহাগড়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আমার পরিচয়পত্র হারিয়ে গেছে। ভোটারের পরিচয় পত্র ও নম্বর স্মরণে নেই। কিন্তু এর তথ্য বাবদ নির্বাচন কমিশন সহায়ক আঃ গনি পাটোয়ারীকে ১ হাজার পাঁচশত টাকা দিতে হয়েছে। এরপর উপজেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছেন। একই গ্রামের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় পরিচয় পত্র সংশোধনীর জন্য আইডি জমা দিয়েছি আবার ৫শ টাকা করে দিয়েছি। কিন্তু এখনও পরিচয় পত্র মেলেনি। এখন আইডি নম্বর চাইলে আবার টাকা দিলে কার্ড পাব, না হলে পাব না। আর এসব কাজ করা হয় নির্বাচন কমিশন এর অসাধু কর্মচারী ও তথ্য কর্মকর্তা দিয়ে। জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানা গেছে। পরিচয় পত্র হারানো ও নাম সংশোধন করতে যে ফরম পূরণ করা হয় তা টাকা লাগে না। কিন্তু এই ফরম বাবদ ৫০০ টাকা করে নিয়েছেন তথ্য কর্মকর্তা আঃ গনি এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ভুক্তভোগী অনেকেই মুঠোফোনে অভিযোগ দিলেও তার জুলুম থেকে কেউ রেহাই পায়নি। আঃ গনি পাটোয়ারীর সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, যাতায়াত বাবদ ৩শ টাকা দাবি করেছিলাম। যদিও এ ব্যাপারে আমাকে নির্বাচন কমিশনে জবাবদিহীতা করতে হয়েছে। এর বেশি আমি কোন টাকা নেই নি। টাকা নেওয়ার ব্যাপারে উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তার সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই মাত্র আমি জেনেছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তথ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

