রফিকুল ইসলাম বাবু ॥ ঢাকা গুলশান আমিন জুয়েলার্স থেকে চুরি হওয়া ২১৭ ভরি স্বর্ন ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুুপুরে উপজেলার পশ্চিম বড়ালী গ্রামের রাজা অন্ধের বাড়ী থেকে ঢাকা গুলশান থানা ও ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণ ও টাকা উদ্ধার করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, গত শনিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম চরবড়ালী গ্রামের আনোয়ার হোসেন গাজী আনুর ছেলে সাদ্দাম (২৫)সহ চোর চক্রের সদস্যরা আমিন জুয়েলার্স থেকে উল্লেখিত স্বর্ণ ও নগদ টাকা চুরি করে চরবড়ালী রাজা অন্ধের বাড়ীতে খালার বসতঘরে রাখেন। সাদ্দাম ও তার পিতায় ঢাকায় থাকেন। চুরি হওয়ার পর পিতা আনোয়ার খালার বাড়ীতে অবস্থান করেন। আর সাদ্দাম পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গোলশান থানা পুলিশ তাদের অবস্থান জানতে পেরে মঙ্গলবার সকাল ৮টা থেকে অভিযান শুরু করেন। পরে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার ও আনোয়ার হোসেন গাজীকে আটক করেন। অভিযান পরিচালনা করেন গোলশান থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম। পরে দুপুর ১টায় আটক আনোয়ার, স্বর্ণ ও নগদ টাকা নিয়ে ফরিদগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জে ঢাকা চুরি হওয়া ২১৭ ভরি স্বর্ণ নগদ টাকা উদ্ধার
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
