ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছামির তালুকদার (২৬) ও তার মা নাজমা বেগম আহত হয়েছেন । এর মধ্যে ছেলে গুরুতর আহত অবস্থায় বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে থানায় দায়েরকৃত মামলায় পুলিশ আসামী হামিদুল ইসলাম হামদু (২৮) নামে একজনকে আটক করে বুধবার চাঁদপুর আদালতে পাঠিয়েছে।
মামলার বাদী লোকমান তালুকদার জানান, তার বাড়ি পৌর এলাকার মিরপুর গ্রামের তালুকদার বাড়ির ভিতরে একটি চোরাই ট্রাক্টর জোরপূর্বক ঢোকানোর সময় তার বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে তার স্ত্রী নাজমা বেগম বাধা দিলে অভিযুক্ত হামিদুল ইসলাম হামদু ও তার লোকজন তার উপর হামলা করে। মাকে মারধরের ঘটনা দেখে তার ছেলে ছামির তালুকদার এগিয়ে আসলেও তাকে বেদম মারধর করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ছামির তালুকদারকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। বর্তমানে তিনি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে তিনি বাদী হয়ে মঙ্গলবার ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করলে (নং-১৯। তাং-১১/৭/২০১৭) পুলিশ মামলার প্রধান আসামী হামিদুল ইসলাম হামদুকে আটক করে।
