প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাতে নদীতে বালি উত্তোলনকারী অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে ও সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার সন্তেষপুর বেড়ি বাজারের রনাতলী মোড়ে একটি ড্রেজার মেশিন ভেঙ্গে নদীর মাঝখানে দাবিয়ে দেওয়া হয়।
জানাযায় ওই এলাকার সরকার দলীয় কিছু লোক দলের নাম ভাঙ্গিয়ে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে মিথ্যা কথা বলে নদীতে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে। ওই মাটি এলাকার অনেকে পুকুর ডোবা ভরাট করার জন্য তাদের কাছ থেকে ক্রয় করে। অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে এলাকার সচেতন মানুষজন ক্ষুদ্ধ হয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমনি সময়ে উপজেলা প্রশাসন ও্ অীভজান চালায়। ওই এলাকার জনগনের অভিমত এলাকার কিছু লোকজন দলের নাম ভাঙ্গিয়ে দলের ক্ষতি সাধন করছে । ফরিদগঞ্জের মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এমনি প্রত্যাশা সকলের ।
স্থানীয়রা জানায়, উপজেলা আওয়ামলীগের সদস্য জসিম উদ্দিন মিন্টু পিতাঃ কালু রাঢ়ি, ছাত্রলীগ নেতা মিরাজ পিতাঃ মৃত মোস্তফা রাঢ়ি, ইলিয়াস রাঢ়ি পিতাঃ মৃত মোস্তফা রাঢ়ি, জুয়েল পিতা মুকুবল মাষ্টার ও মনুচর ভুইয়া পিতাঃ তবুল্লা ভুইয়ারা মিলে এখালশপুরের ইউসুফ এর কাছ থেকে ড্রেজার ভাড়া নিয়ে ডকাতিয়া নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে।
গতকালকের অভিযান পরিচালনা কালে স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা প্রশাসনের এ উদ্যেগকে সাধুবাদ জানায়।
অভিযান সর্ম্পকে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাংবাদিকদের জানান, অবৈধ ড্রেজার নদী থেকে তুলে নেওয়ার জন্য ভূমি অফিস থেকে লোক পাঠিয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা ওই নির্দেশ অমান্য করে লোকজনের সাথে খারাপ আচরন করে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নদী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
