তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জে নিরীহ এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারে উপর হামলা এবং শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় মহিলাসহ দু’জন গুরুতর আহত হয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। ঘটনাটি উপজেলার পূর্বাঞ্চলের বাসারা গ্রামে মঙ্গলবার রাতে ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসার গ্রামের দাসবাড়ির দিনমজুর বিরেন্দ্র দাসের ঘরের পাশে সরকারিভাবে বসানো একটি গভীর নলকূপের মাথা উঠিয়ে নিয়ে যায় পার্শ্ববর্তী প্রতিবেশী মাহবুব গং। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে মাহবুব ও তার ভাই জহিরের নেতৃত্বে ৭/৮জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বিরেন্দ্র দাস (৪৫) ও তার স্ত্রী লক্ষ্মী রাণীর (৩৫) উপর হামলা করে। এসময় তারা তাদের ধারালো অন্ত্র দিয়ে আঘাত করা ছাড়াও লক্ষ্মী রাণীকে শ্লীলতাহানি চেষ্টা করে। পরে আশপাশের লোকজন আহতের আত্মচিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে ফরিদগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নেয়ার পর বৃহষ্পতিবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিরেন্দ্রদাস। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিরেন্দ্র দাস অভিযোগ করে জানায়, হামলা কারীরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া ছাড়াও মেরে ফেলার হুমকি দিচ্ছে। –
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

