
জানা গেছে, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর গ্রামের সৌদি প্রবাসী এমরান হোসেনের ২ ছেলে ১ মেয়ের মধ্যে সকলের ছোট ৩ বছর বয়সী সামিয়া আক্তার বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার খোঁজ না পেয়ে সন্ধানের এক পর্যায়ে পুকুর থেকে সামিয়াকে উদ্ধার করে রূপসা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই ইউনিয়নের বারপাইকা গ্রামের কাজী বাড়ির সেলিম কাজীর তিন বছর বয়সী ছেলে তাসকিত কাজী মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
