
ফরিদগঞ্জে পানিতে ডুবে মোসাম্মৎ ইসরাত জাহান মিলি নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। মিলি ফরিদগঞ্জ পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আঃ কাদির বকুলের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল। এরই ফাঁকে এক পর্যায়ে সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুই বোনের মধ্যে মিলি ছিলো ছোট। তার এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
