প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলার পল্লীতে প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানের জননী’র রহস্যজনক মৃত্যু’র ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে আছমা বেগম (৩০) নামের এই গৃহিণীর মৃত দেহ তার বসতঘরের আড়ায় ঝুলতে দেখে শ্বাশুড়ী। পুলিশ তার মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
উপজেলার গজারিয়া গ্রামের বৃদ্ধা ফয়েজের নেছা জানান, তার বড় ছেলে প্রবাসী নজীর আহম্মেদের স্ত্রী আছমা বেগম রাতে খাবার শেষে ৩ সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তিনি ঘুম থেকে ওঠে দেখেন পুত্রবধুর মৃত দেহ ঘরের আড়ার সাথে ঝুলছে। এ সময় তার ডাক-চিৎকারের তার বৃদ্ধ স্বামী ও দু’ছেলে এসে আছমার লাশ নিচে নামিয়ে আনে। আছমা বেগমের ২ ছেলে ১ মেয়ে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের এসআই তাজুল ইসলাম তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠায়।
