
মো. শিমুল হাছান
ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নে প্রশাসনের নিষেধাজ্ঞা অম্যান করে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালি উত্তোলন করায় মো. আলী নামে এক ব্যক্তিকে মোবাইল কোটের মাধ্যমে ৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার চরদু:খিয়া মৌজা হতে মো. আলী, পিতা. হাসমত উল্ল্যাহ সাং চরদুঃখিয়া অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নিজ মালিকানাধীন ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মটি উত্তোলনে আইনত নিষেধাজ্ঞা থাকায় তাকে একাধীক বার মাটি উত্তোলন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া এনিয়ে পাশ^বর্তী জমির মালিকদের অভিযোগ ছিলো। নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে জরিমানা ও ড্রেজার মেশিনটি ইউপি চেয়ারম্যান হাসানাত আব্দুল হাইয়ের জিম্মায় দেওয়া হয়।
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
