ফরিদগঞ্জে আলেয়া বেগম (৪৫) নামে তিন সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। পৌর এলাকার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর পাঠিয়েছে।
জানা গেছে, চরহোগলা গ্রামের প্রবাসী এমদাদ হোসেনের স্ত্রী আলেয়া বেগম অজ্ঞাত কারণে সোমবার সন্ধ্যায় ঘরে থাকা ইঁদুর মারার ঔষধ খায়। তখন তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই শামীম হোসেন লাশটি পোস্টমর্টেমের জন্যে মর্গে প্রেরণ করেন। এদিকে তিন সন্তানের জননীর আত্মহত্যার কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে বলে স্থানীয়রা জানান।
