ফরিদগঞ্জ প্রতিনিধি
দৈনিক মতলবের আলো পত্রিকার গৌরবের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা গতকাল বুধবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিটি ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। পরে ফরিদগঞ্জ প্রেসক্লাব ভবনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দৈনিক মতলবের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন ফারুক মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম মাহফুজুর রহমান।
তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে কোন ঘটনা ও অনুষ্ঠানের খবর তাৎক্ষণিক ভাবে জানতে ও অন্যকে জানাতে টিভি মিডিয়া, অনলাইন মিডিয়া ও ফেইসবুক গুলো কাজ করছে। কিন্তু সংবাদের বিস্তারিত জানতে ঘটনার পরদিন পর্যন্ত এখানো আমাদের অপেক্ষা করতে হয়। কারণ একটি ঘটনার বিস্তারিত খবর জানাযায় পত্রিকার মাধ্যমে। এছাড়ও পত্রিকায় প্রকাশিত সংবাদ কখনো পুরোন হয় না। পত্রিকার সংবাদের গুরুত্ব আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যা তফাদার, উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাছরিন, ওসি (তদন্ত) রাজিব কুমার দাস, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, িৈনক মতলবের আলো’র সহ-সম্পাদক ও ফেমাস ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. এাসুদ হাসান, ফরিদগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিতেষ চন্দ্র শর্মা, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আমান উল্যা আমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আউয়াল মিয়াজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মতলবের আলো’র হাইমচর প্রতিনিধি মো. হোসেন গাজী, শহর প্রতিনিধি তাজভির আলম, সাকুলেশন ম্যানাজার মো. উজ্জল হোসেনসহ স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সুধিমহল।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
