চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়ায় কলের পাইপ বসাতে গিয়ে মাটি তলদেশ থেকে বুদবুদ করে অনবরত উঠছে প্রাকৃতিক গ্যাস । এ গ্যাসের মাধ্যমে বাড়ীর লোকজন আনন্দ চিত্তে রান্না বান্নার কাজ করছে বলে জানাযায়।
গতকাল সরজমিনে গিয়ে দেখাযায়, ফরিদগঞ্জ উপজেলার ৮ নং দক্ষিন পাইকপাড়া ৬নং ওয়ার্ডের চেয়ারম্যান সাবেক রঞ্জন খার বাড়ীর মোঃ আমিনুল হক শেখ (৬৫) নিজের ব্যাবহারের জন্য গত শনিবার নব স্থাপিত ৭০ ফুট গভীর একটি টিউবয়েলের গোড়া দিয়ে অনবরত মাটির তল দেশ থেকে বুদ বুদ করে হাওয়া বের হচ্ছে। এ সময় প্রাকৃতিক গ্যাসের গন্ধ আশে পাশের এলাকায় ছড়িয়ে পরেছে। বাড়ীর লোকজন কৌতুহলী হয়ে পাইপের গোড়ায় বুদ বুধ স্থানে দিয়াশলাই দিয়ে আগুন দেওয়া মাত্রই সেখানে আগুন জ্বলে উঠে। তারা জানায় এ আগুন দিয়ে গড়ম পানি ও সব্জি রান্না করেছে। তারা মাত্র ১ ফুটের একটি প্লাষ্টিক পাইপের মাধ্যমে প্রতিনিয়তই আগুন জ্বালাতে দেখা যায়। এ বিষয়ে জেলা পুলিশ সুপারকে জানানো হলে তিনি ফরিদগঞ্জ থানা পুলিশকে তাৎক্ষনিক ঘটনাস্থলে বিষয়টি তদন্তের জন্য পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেউ যেন পাইপের গোড়ায় আগুন না জ্বালায় এ বিষয়ে বাড়ীর লোকজনকে সতর্ক করে দেন। এদিকে উক্ত বাড়ীর লোকজনের সাথে আলাপ কালে তারা জানায় বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানিয় চেয়ারম্যানকে জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে জানিয়েছেন যে আগামী ৩-৪ দিন পর্যন্ত বিষয়টি দেখার জন্য। কি হয় তার পর ব্যাবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপকালে তিনি ঘটনাটি গ্যাস অফিসে জানিয়েছেন । তার পরেও তিনি াবষয়টি তদারকি করছেন বলে জানাযায়।

