ফরিদগঞ্জ থানা পুলিশ চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটককৃতরা হলো : ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী চররাঘবরায় গ্রামের শাহ আলম শালু, কাছিয়াড়া গ্রামের রাকিব, কেরোয়া গ্রামের ইলিয়াছ, দক্ষিণ মদনা গ্রামের বদরপুর গ্রামের পারভেজ পাটওয়ারী ও নাছির পাটওয়ারী। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে কাছিয়াড়া গ্রামের সুমন ও স্বপন, ভোটার গ্রামের আনোয়ার হোসেন (১) ও বদরপুর গ্রামের আনোয়ার হোসেন (২)কে আটক করে পুলিশ। পরে আটককৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম আটকের কথা স্বীকার করে জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকব।
