
ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার দুপুরে সাথী আক্তার (১৬) নামের মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সাথী আক্তার উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামের প্রবাসী হারুনুর রশিদের মেয়ে। সে বাড়ির পাশ^বর্তী পশ্চিম পোয়া আজিজিয়া মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্রী।
ছাত্রীর মা জাহানারা বেগম জানায়, গতকাল বুধবার সকালে তিনি উপজেলা সদরের একটি হাসপাতালে আসেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মেয়ে সাথী আক্তার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে।
স্থানীয় লোকজন ধারনা করছেন, পরিবারের লোকজনের সাতে অভিমান করে সাথী আত্মহননের পথ বেছে নেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) বাহার মিয়া জানান, সাথী আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
