রফিকুল ইসলাম বাবু চাঁদপুরের ফরিদগঞ্জে রসমালাই খেয়ে একই পরিবারের ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। গত কাল বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাচিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন। আহতরা হলো- সোহেল(১২), পূর্ণিমা আক্তার(৬), আয়েশা আক্তার(৯), আব্দুল্লাহ(৭), রোজিনা(৯), মহসিন(৮), ্ঈশান(১০), লোকমান(৪০) ও খালেদা(৩৬)। পরিবারের লোকজন জানায়, অসুস্থ লোকমান হোসেন গত বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে একটি দোকান থেকে রসমালাই কিনে নেয়। রাত ১০ টায় ভাত খাবার পর পরিবারের সবাই মিলে রসমালাই খায়। কিছুক্ষন পর একে একে সবাই বমি করতে থাকে। এক পর্যায়ে সবাই অজ্ঞান হয়ে পড়ে। ঐ বাড়ির অন্যান্য লোকজন জানতে পেরে তাদেরকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধিন। চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালামত হোসেন জানান, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। তবে নি¤œমান বা মেয়াদোর্ত্তীন রসমালাই হওয়ায় খাওয়ার পরই সবাই অসুস্থ হয়ে পড়েছে।
শিরোনাম:
সোমবার , ২৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
