প্রতিনিধি =
১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিনে ফরিদগঞ্জে পিকেটিং করার সময় উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা শিবিরের সমাজকল্যাণ ও স্কুল বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের আল-মদিনা হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। এদিকে একই সময়ে সবুজ নামে আরেক শিবির কর্মীকেও আটক করেছে পুলিশ।

