প্রতিনিধি
ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১২)কে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শিশুটির মা ফরিদগঞ্জ থানায় গতকাল শুক্রবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, চরকুমিরা গ্রামের ছৈয়দ আহাম্মদ (৫০) নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার দুপুরে ওই স্কুল ছাত্রীকে লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ওই লম্পট। এ ব্যাপারে ঘটনার হোতা ছৈয়দ আহাম্মদকে ফোন করলে তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি।
পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে ওই লম্পটের কঠোর শাস্তি দাবি করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছৈয়দ আহাম্মদকে আটকের চেষ্টা চলছে।
