নিজস্ব প্রতিবেদক
সিঁদ কেটে বসত ঘরে প্রবেশ করে এক গৃহবধূকে কুপিয়েই ক্ষান্ত হয়নি দুবৃত্ত। যাবার সময় তিন সন্তানের জননী সাবেক ইউপি সদস্য মাজেদা বেগম কে কুপিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে ফরিদগঞ্জে ৯নং গোবিন্দপুর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে।
ঘটনার শিকার পরিবারের সদস্যরা জানায়, মাজেদা বেগম তার ম্বাশুরী ও তিন সন্তানকে নিয়ে যথানিয়মে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কে বা কারা ওই গৃহবধূর ঘরে সিঁঁদ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় মাজেদার স্বামী হুমায়ুন কবির বিশেষ কাজে ঢাকায় ছিলেন্ । এক পর্যায়ে ওই গৃহবধূর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়ার সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ধারালো অ¯্র দিয়ে ওই গৃহবধূর বাম হাতে কুপিয়ে দুবৃত্ত পালিয়ে যেতে সক্ষম হয়। ডাক চিৎকার শুনে পাশবর্তীরা মাজেদা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেছে।
এ ঘটনায় আহত মাজেদার স্বামী হুমায়ুন কবির মুঠোফোনে এ প্রতিনিদিকে বলেন, প্রতিহিংসা বশত আমার স্ত্রীর উপর এই হামলা হয়েছে বলে আমি মনে করি। বিষয়টি আমি আমার এলাকার চেয়ারম্যান সোহেল চৌধূরীকে জানিয়েছি।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
