
রফিকুল ইসলাম বাবু। চাঁদপুরের ফরিদগঞ্জে ৩০পিচ বিয়ারসহ কবির হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে ফরিদগঞ্জ বাজারের ঘোষপাড়া এলাকার মা কনফেকসনারী থেকে তাকে আটক করা হয়। কবির ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা এলাকার আবুল খায়েরের ছেলে। পুলিশ জানায়, কবির দীর্ঘদিন ধরে ওই এলাকায় অধিক পরিমান এ্যলকোহল যুক্ত বিয়ার বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালামের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্স সোমবার ওই দোকানে তল্লাশী চালিয়ে ১২ পার্সেন্ট এ্যালকোহলযুক্ত ৩০ পিচ এটলাস নামক বিয়ার উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
