
ফরিদগঞ্জ সংবাদদাত: ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উদ্বোধনী অনুুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-০৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান রহমান।
এসময় প্রধান অতিথি বলেন, উপজেলার জনসাধারণের যেন চিকিৎসাসেবা পেতে শহরে ছুটতে না হয়, অন্তত ঢাকা পাড়ি দেয়ার আগেই যেন তারা স্বাস্থ্যসেবা পান সে লক্ষ্যেই আমি কাজ করার চেষ্টা করছি। তাছাড়া আমরা প্রসূতিদের স্বাস্থ্যসেবায় বিশেষ নজর দিতে সেবার পরিমাণ ও মান বৃদ্ধিতেও কাজ করছি। সকল শ্রেণী পেশার মানুষকে সঠিক সেবা নিশ্চিত করে স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। গরিব অসহায় রুগীদের সেবার মাধ্যমে স্বাস্থ্য খাতের উন্নয়ন মানুষের হৃদয়ে পোঁছে দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি কামরুজ্জামান প্রমুখ
চাঁদপুরনিউজ/এমএমএ/
