
রফিকুল ইসলাম বাবু ঃ
জেলার ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের স্বামীর সাথে অভিমান করে স্ত্রী শাহানারা বেগম (৩৫) বিষপানে আত্মহত্যা করেছে শনিবার ভোড়রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। জানাযায়, ফরিদগঞ্জ উপজেলার ৮ নং দক্ষিন পাইকপাড়া ইউনিয়নের বালিচাটিয়া গ্রামের হালিম খার বাড়ির স্বামী আব্দুল আজিজের সাথে জগড়া বিবাদ চলছিলো। শুক্রবার সকালে স্বামী আজিজ কে বাজার করে দিতে বলে। স্বামী বাজার করে না দিয়ে উল্টো স্ত্রীর সাথে প্রতিদিনের ন্যায় দুপুরে ঝগড়া শুরু করে। স্ত্রী অবশেষে স্বামীর অত্যাচার সইতে না পেরে ঐ দিন বিকালে বিষপান করে। পরিবারের লোকজন শাহানারাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবশেষে শনিবার ভোড়রাতে শাহানারা হাসপাতালে মৃত্যুবরণ করে। চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল খেকে লাশ এনে শাহানারার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
