শিরোনাম:
রবিবার , ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রফিকুল ইসলাম বাবু, চাঁদপুরঃ চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)র চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেনসহ ৪ জুয়াড়িকে গোপন সংবাদের মাধ্যমে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যে রাতে উপজেলা পরিষদ চত্বরে নিজ কার্যালয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। আটক কৃত অন্যরা হচ্ছেন- বিল্লাল হোসেন, কেরোয়া গ্রামের আনোয়ার হোসেন এবং দক্ষিণ কাছিয়াড়া গ্রামের মামুন হোসেন। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আমির হোসেন গোপন সংবাদের মাধ্যমে একদল পুলিশ নিয়ে বিআরডিবি চেয়ারম্যান মোতাহার হোসেনের কার্যালয়ে অভিযান চালান।এ সময় হাতেনাতে এই ৪ জুয়াড়িকে আটক করেন।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জুয়ার সামগ্রী এবং নগদ ১২ হাজার টাকা তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। ওসি আরো জানান, রাতেই আটক জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, লোকলজ্জার ভয় উপেক্ষা করে অনেকটা প্রকাশ্যে সরকারি কার্যালয়ে প্রতি রাতে জুয়ার আসর বসাতেন বিআরডিবির চেয়ারম্যান, পৌরসভার আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
