
বাদল মজুমদার
ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক প্রশিণ কর্মশালা গতকাল রোববার সকালে শহরের হাসান আলী মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নূরুস সফিউর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর এর উপ-পরিচালক মো. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক হেড কোয়ার্টার মো. ফজলুর রহমান, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বেগম সামছুন্নাহার, প্রকল্প পরিচালক মান সম্মত উদ্যান উন্নয়ন প্রকল্প মো. জাহাঙ্গীর হোসেন, কৃষি তথ্য অফিসার নয়নমণি সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (প্রশিণ) গোলাম মোস্তফা। পরিচালনা করেন চাঁদপুর শস্য সংরণ কর্মকর্তা মো. আবু সাদেক। কর্মশালায় জেলার ৮টি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কর্মকর্তা ও ১২ জন আদর্শ কৃষকসহ ৩ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে আধুনিক কর্মশালায় কৃষকরা যেন জানতে পারে আধুনিক যন্ত্র ও উৎপাদিত ফসল সবার নখদর্পণে থাকে সেজন্যই কৃষকদের নিয়ে এই কর্মশালা। আধুনিক যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করবে, তা উপস্থাপন করা হবে। যার কারণে কৃষির সঙ্গে যে সব সংস্থা জড়িত তাদেরকেও এই কর্মশালায় রাখা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
