ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে আমির হোসেন নামে ওমান প্রবাসী এক যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট করেছে । এঘটনায় মাহবুব আলম নামে এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে আমির হোসেনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি অভিাযোগ করে। পরে পুলিশ এটিকে একটি সাধারন ডায়েরী হিসেবে (নং-২২১,তাং-০৪.০৭.২০১৭)গ্রহন করে তদন্ত শুরু করেছে।
থানায় ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের মৃত আ: খালেক মিজির ছেলে ওমান প্রবাসী আমির হোসেন ও কাছিয়াড়া গ্রামের মৃত আ: সালাম পাটওয়ারীর ছেলে মাহবুব আলম ফেইসবুক ফ্রেন্ড। মাহবুব আলম বিছুদিন পূর্বে দেখতে পায় আমির হোসেন ফেইসবুকে ব্যবহৃত তার নিজের আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট করেছে। পরবর্তীতে মাহবুব আমির হোসেনের সাথে কথা বলে বুঝতে পারে যে, আমির হোসেন স্বেচ্ছায় এসব ছবি পোস্ট করেছে। তাই এ ঘটনায় নিজে বাদী হয়ে আমির হোসেনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ করেছে।
উল্লেখ্য, উপজেলার কেরোয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভির হোসেন ওরফে মিলু নামে এক যুবক স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ’ঁইয়াকে বিভিন্ন কটুক্তি করে ফেইসবুক নিজের আইডিতে পোস্ট দেয়। ওই ঘটনায় এই মাহবুব আলম গত ২৫ জুন ফরিদগঞ্জ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশোধনী ৫৭(১) ধারায় (নং ৩৫-তাং ২৫.০৬.১৭ইং)একটি মামলা করে। ওই মামলায় তানভির হোসেন ওরফে মিলুকে পুলিশ আটক করে আদালতে পাঠায়। বর্তমানে মিলু হাজতে রয়েছে।
এব্যাপরে ফরিদগঞ্জ থানার ওসি মো: শাহ আলম জানান, অভিযোগ পেয়ে প্রথমে এটি সাধারন ডায়েরী হিসেবে গ্রহন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।#
