অভিজিত রায় ॥
শহরের মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটে ফেমাস ডেন্টাল কেয়ার এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারীর শুভ উদ্বোধন হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মোঃ ইসমাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের পরিচালনায় বিশেষ অতিথির পুলিশ সুপার মোঃ আমির জাফর, সদর সার্কেল মুক্তিযোদ্ধা কাজী হেলাল উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, জেলা স্বাচীপপের সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেণ্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাসুদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. রাশেদা আক্তার. ডা. মোঃ শাহজাহান আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপদি আবুল খায়ের পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত কুমার চাকী, ব্যাংকার মহসিন পাঠান, চাঁদপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, ডাঃ আরিফুল ইসলাম, ডা. শাওন পেদ্দার ও ডা. আয়শা সিদ্দিকা প্রমূখ।

