
চাঁদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার ( ১৭ মার্চ ) সকালে নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবিব, সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জিপি অ্যাডঃ আবদুর রহমান, এপিপি বদিউজ্জামান কিরন, অ্যাডঃ বিশ্বজিত কর রানা, অ্যাডঃ সাফায়েত সহ অনান্য আইনজীবীগন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/
