চাঁদপুর শহরের বিশ্বরোড রেল ক্রসিং সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের পাশে রেলওয়ের নিজস্ব ভুমিতে প্রায় ৫০ ফুট চওড়া ও ১শ’ ফুট লম্বা জায়গা দখল করে অবৈধভাবে জনৈক এমরান হোসেন নামে এক ব্যাক্তি বিশাল পাকা দেওয়াল নির্মান করে ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রশ্ন কে এই এমরান, তার খুটির জোড় কোথায়? সে দখলকৃত স্থানে প্রায় ৮/১০টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ৮-১০ লক্ষ টাকায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। সরজমিনে গিয়ে দেখা যায় প্রকাশ্যে দিনের আলেতে রেলপথ, প্রধান বিশ্ব রোড সড়ক ও বঙ্গবন্ধু সড়কের পাশে পাকা দেওয়াল ও ইটের পিলার নির্মান করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। তার এ কাজে সহযোগীতা করছেন শহরের বড় স্টেশন রেলওয়ে এলাকায় অবস্থিত ৩নং কয়লা ঘাটের জনৈক তেল ব্যবসায়ী রেজাউল। বর্তমানে তার এ কাজ সার্বক্ষনীক তদারকি করছেন তার চাচা। তার চাচার সাথে এ প্রতিনিধি কথা বললে তিনি বলেন বিশ্বরোড এলাকার রেল ক্রসিংয়ের পাশে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। রেলওয়ে কর্তৃপক্ষ এসব দোকান নির্মান করার জন্য নিশ্চই অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে এমরানের সাথে যোগাযোগ করলে সে তার লীজ আছে বলে জানালেও কোন কাগজ-পত্র দেখাতে পারেনি। চাঁদপুরস্থ রেলের ভুমির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা জাহান শরিফের সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবে বলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি। এ কর্মতর্কার উপরের পদবি গ্রহনকারি এস.এস.এ.ই/কার্য লাকসামে কর্মরত রাম নারায়ন সুত্রধরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রেলওয়ের জমি-জমা সংক্রান্ত বিষয়টি লাকসামের কাননগো আব্দুল হালিমের দেখার দায়িত্ব। তাকে বিষয়টি অবগত করুন। আমার পক্ষ থেকে রেলওয়ে থানায় মামলার ব্যবস্থা করবো। গত ২ দিন যাবত অবৈধভাবে পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মানের কাজ চললেও এ রির্পোট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। বিশ্বরোডে অবস্থানরত রেলওয়ে গেইটম্যান মোঃ সালাউদ্দিন জানান, অবৈধ দোকান নির্মান হওয়ার ব্যাপারে লাকসামে কর্মরত অফিসারকে মুঠো ফোনে অবগত করেছি। তবে বিশ্বরোড গেইটের অপর গেইটম্যান মফিজ মোল্লা ও হানিফ গাজি এখানে কর্মরত আছে মারাত্বক আতঙ্কের মধ্যে। আমিও চাকরি করছি জীবন হাতে নিয়ে। এখানে অবৈধ দখলদাররা অনেক শক্তিশালী, তাদের ভয়ে কেউ কথা বলার সাহস পায়না। তাদের নাকি সরকারের সাথে সম্পর্ক রয়েছে। তারা যেকোন মহুর্তে গেইটম্যানকে হত্যা করে লাশ গুম করার ক্ষমতা রাখে বলেও হুমকি দেওয়া হচ্ছে আমাদের। বিশ্বরোড গেইটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা প্রয়োজন রয়েছে। তা নাহলে অবৈধ দখলদারদের ভয়ে গেইটম্যান দায়িত্ব পালন না করে পালিয়ে গেলে, বড় ধরনের দূঘটনা ঘটার আশংকা বিরাজ করছে। অভিজ্ঞ মহলের ধারনা মতে রেলওয়ের অসাধু কর্মকর্তারা বহু বছর পূর্বের ডিমান্ড নোট অবৈধ দখলদারদেরকে দিয়ে নতুন করে ব্যাংক ড্রাফের মাধ্যমে রেলওয়ের ফান্ডে সামান্য কিছু টাকা জমা দিয়ে লীজ আছে দাবি করে রাতের আধারে ও দিনে এভাবে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি হরিলুট করে দখল করে বিক্রি করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সরকারি সম্পদ রক্ষার স্বার্থে রেলওয়ের পক্ষ থেকে জরুরী পদক্ষেপ গ্রহন করা না হলে বিশাল রেলের সম্পদ বেহাত হয়ে যাবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

