
চাঁদপুর সদরের উত্তর ইচুলীতে বন্ধন সমাজ কল্যান সংস্থা কর্তৃক করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এলাকার ব্যবসায়ী ও বন্ধনের সকল সদস্যর সহযোগীতায় হতদরিদ্র পরিবারে মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উত্তর ইচুলীর বন্ধন সমাজ কল্যান সংস্থার সভাপতি ইফপাত আল নাঈম তন্ময়,সহ-সভাপতি হাবিব গাজী,মামুন গাজী,হাবীব তালুকদার,সাধারন সম্পাদক সাদ্দাম গাজী,যুগ্ম সাধারন সম্পাদক মুন্না ভূঁইয়া,ইমন গাজী,সাংগঠনিক সম্পাদক শান্ত গাজী,অর্থবিষয়ক সম্পাদক জয়নাল হাজারি,ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল গাজী, দপ্তর সম্পাদক অপু পাটওয়ারী সদস্য সানি,সিপন,ফিরোজ,জসিম গাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
