সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পৌরসভার মিজবাহউদ্দীন খান সদনে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিএমটিএ কচুয়া শাখার সভাপতি মোঃ আঃ রবের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, লক্ষীপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ আশফাকুর রহমান, রাবিট বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম.টি আক্তার হোসেন, সদস্য সচিব এম.টি মানিক মজুমদার সোহাগ, এম.টি আহসান হাবিব ফিরোজ, এম.টি জহিরুল ইসলাম, এম.টি মোঃ মাসুদ হাসান, এম.টি শামছুদ্দিন সরকার সোহেল প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
