মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
বাংলাদেশ সল্পোন্নত দেশ হতে উত্তরণ ও শিক্ষায় যুগান্তকারী সাফল্য অজর্নে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠ থেকে বণ্যাঢ্য আনন্দ র্যালী বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল চৌধুরীর সভাপতিত্বে র্যালীত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, কলেজের উপাধ্যক্ষ সোলাইমান মিয়া, সহকারী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, জাকিরউল্লাহ সাজুলি, দিপক নারায়ন মন্ডল, বিপ্লব প্রমূখ।
শিরোনাম:
শুক্রবার , ১৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
