প্রতিনিধি
বার্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও কেক কেটে চাঁদপুরে উদযাপন করা হয় এস এ টিভির জন্মদিন। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সকালে শহরে বিভন্ন সড়ক পদক্ষিন করে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্র। সরকারি মহিলা কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। আলোচনা ও কেক কাটা হয় প্রেসক্লাব মিলনায়তনে। এস এ টিভি দর্শক ফোরামের আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আমীর জাফর।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, বিএমএ চাঁদপুরের সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী। সাংস্কৃতিক সংগঠক এম ইউনুছ উল্যাহর উপস্থানায় আলোচান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রহিম বাদশা । এস এস টিভিকে শুভেচ্চা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, সহ সভাপিত গিয়াস উদ্দিন মিলন, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সহ সভাপতি লক্ষন চন্দ্র সূত্রধর, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক কে এম মাসুদ।
অনুষ্ঠানে চাঁদপুরেরর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সুধিজন অংশ গ্রহন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
