স্টাফ রিপোটার ঃ
চাঁদপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে অ্যাডভোকেসী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অ্যাডভোকেসী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা দরকার। এবিষয়ে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। আমরা সেই লক্ষে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশে ধর্মীয় অনুশাসন বেশী ছিলো, তাই আগে মেয়েরা লোক লজ্জায় চিকিৎসার অভাবে অকালে মৃত্যুর বরণ করতো। কিন্তু তা এখন পরিবর্তন হয়েছে, ধর্মীয় অনুশাসন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। এখন সবাই সবার বিপদে ছুটে আসে।
তিনি আরো বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। সরকার জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করছে। বাল্য বিবাহ রোধ প্রায় কমে গেছে। আমাদের বাল্য বিবাহের বিষয়ে আরো সতর্ক অবস্থায় থাকতে হবে। বাল্য বিবাহের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সঠিক বয়সে বিয়ে নিশ্চিত করতে হবে।বিয়ের পর দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। শিশুরা আগে পুষ্টিহীনতায় ভুগতো। এখন শিশুরা সুস্থ ও সবল, এর কারণ সরকারের পদক্ষে মতো কাজ করার ফলে। বর্তমানে দেশের মানুষ অনেক সচেতন হয়েছে। বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েরা বাবা-মাকে বেশি সেবা ও যন্ত নেয়। ছেলে ও মেয়ের মধ্যে দূরত্ব কমিয়ে আনা হয়েছে। আমাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাতৃমৃত্যু কমাতে হলে পরিবার পরিকল্পনার বিকল্প নেই।
চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ গফুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুকিতযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশরাফ আহমেদ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান মাসুদা নূর খান।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মো. কবির উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিক নতুন বাজার শাখার ম্যানেজার শাহেদ রিয়াজ, পুরাণ বাজার শাখার ম্যানেজার বেবী সাহাসহ সকল উপজেলা পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তারা।
