মতলব দক্ষিণ: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদমদী গ্রামে বাল্য বিয়েতে সহযোগিতা করায় বরের মামা ইউনুছ আলী (৩০)কে ১ মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উদমদী গ্রামের ফজলু প্রধানের ছেলে মাছুমের সাথে একই গ্রামের ইসমাইল প্রধানিয়ার কন্যা নবম শ্রেনির ছাত্রী রিপা আক্তার (১৪)’র সাথে বিবাহ হয়। এ খবর এলাকার সচেতন মহল জানতে পেরে বাল্য বিবাহে বাধা দেয়। কিন্তু বর এবং কন্যা পক্ষ একত্রিত হয়ে এ বিবাহ কাজ সম্পন্ন করে। পরবর্তীতে স্থানীয় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মতলব দক্ষিণ থানার এসআই মোর্শেদুল আলম ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহে সহযোগিতাকারী ইউনুছ আলী (৩০)কে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আটক ইউনুছ আলীকে এক মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করে। এদিকে বর-কনে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
