শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক দর্জি ঘাট এলাকায় জগড়ি শ্বাশুড়ি নূরজাহানের গোড়ামিতে প্রাণ হারালো নবজাতক শিশু। গৃহবধুকে হত্যার উদ্দ্যেশে বাড়িতে রেখে জোরপূর্বক প্রসব করানোর সময় মৃত্যুর যন্ত্রনায় ছটফট করায় স্থানীয়দের হস্তক্ষেপে অবশেষে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে নেওয়ার পর সিজারে করে বাচ্চা প্রসব করালেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলে গৃহবধু কিন্তু বাচানো যায়নি শিশুটিকে। দীর্ঘ সময় মৃত্যুর যন্ত্রনায় ছটফট করার পর শিশুটিকে উন্নত চিকিৎসা নাা করানোর কারণে অবশেষে সে মারা যায়। শিশুটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর জগরি শ্বাশুরি নূরজাহান বেগম হাসপাতাল থেকে শিশুটির মাকে না জানিয়ে তাকে কাপড়ের ভিতরে পেচিয়ে বাড়িতে নিয়ে আসে। গত বৃহস্পতিবার রাত্র ১২টায় এই ঘটনা ঘটার পর মৃত শিশুটিকে মানুষের অজান্তে মাটি চাপা দেওয়ার চেষ্টাকালে স্থানীয়রা এসে বাধা দেয়। জানা যায়, বঙ্গবন্ধু সড়ক দর্জিঘাট খান বাড়ি মুসলিম খানের ছেলে আলাউদ্দিন খান ১৫ বছর পূর্বে লাভনী নামের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে তার শাশুরী নূরজাহান বেগম তাকে ব্যাপক নির্যাতন করতো। ৭ বছর পূর্বে লাভনীর বিষ পানে রহস্যজনক মৃত্যুতে ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পরে। পরে ঘটনা ধামাচাপা দেওয়ার পর আলাউদ্দিন খান মার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চট্টগ্রামে চলে যায়। দীর্ঘ ২ বছর পূর্বে নেত্রকোণার জেলার মোহনগঞ্জ থানার নীল চাঁন মিয়ার মেয়ে হাসিনা বেগম গার্মেন্টেসে চাকরী করা অবস্থায় আলাউদ্দিন খান তাকে বিয়ে করে। বিয়ের পর চাঁদপুরে আসায় আলাউদ্দিনের মা নূরজাহান বেগম তার ছেলের বউকে মেনে না নিয়ে অত্যাচার শুরু করে। বঙ্গবন্ধু সড়ক দর্জিঘাট এলাকায় মুসলিম খানের টিনশেড বিল্ডিং থাকা সত্বেও তার ছেলে ও ছেলের বউকে সে ঘরে না রেখে ভিতরে টয়লেটের পাশে ভাঙ্গা একটি দোচালা ঘরে থাকতে দেয়। গত বুধবার রাতে হঠাৎ প্রসব যন্ত্রনা বেড়ে যাওয়ায় আলাউদ্দিনেরর স্ত্রী হাসিনা বেগমকে হাসপাতালে না নিয়ে তার শ্বাশুড়ি নূরজাহান ঘরের ভিতরে জোরপূর্বক আটকে রেখে গৃহবধুকে হত্যার উদ্দেশ্যে বাচ্চা প্রসব করানোার চেষ্টা চালায়। এসময় গৃহবধুর আত্মচিতৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে গৃহবধুকে উদ্ধার করে দ্রুত শহরের হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দ্রুত তার অপালেশন করে বাচ্চা প্রসব করিয়ে গৃহবধুকে রক্ষা করে। কর্তব্যরত ডাক্তার বাচ্চাটি বাচানোর উন্নত চিকিৎসা দিতে ঢাকা পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু আলাউদ্দিন খান ঢাকা নেওয়ার কথা বলেও তার মা নূরজাহান বেগম বাধা দিয়ে হাসপাতালে বাচ্চাটিকে রাখে। শুক্রবার রাত ১২টায় শিশুটির মৃত্যুরযন্ত্রনায় ছটফট করারপর অবশেষে মারা যায়। শিশুটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর শ্বাশুরি নূরজাহান তার ছেলের বউকে না জানিয়ে পালিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে আসে। এব্যাপারে প্রিমিয়ার হাসপাতালের মালিক ও ডাক্তার মোাবারক জানায়, গৃহবধুর শ্বশুর বাড়ির লোকজন তাকে হাসপাতাল না এনে বাড়িতে জোরপূর্বক প্রসব করানোর চেষ্টা করা কালে তার জরায়ু ফেটে যায়। দীর্ঘ সময়পর তাকে মুনুর্ষ অবস্থায় হাসপাতালে আনায় অবশেষে অপারেশনের মাধ্যমে শিশুটিকে প্রসব করিয়ে গৃহবধুকে প্রাণে বাচানো হলেও দরজাল শ্বাশুরি কারণে বাচ্চাটিকে বাচানো সম্বব হয়নি। এব্যাপারে শ্বাশুরি নূরজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাড়িতে প্রসব করানোর চেষ্টা করে না পারায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিশুটি মারা যায়। ছেলে আলাউদ্দিন খানের প্রথম স্ত্রী বিষপানে আত্মহত্যার ঘটনাটি জানতে চাইলে তিনি বলেন, হারপিক খেয়ে মারা গেছে সেই ঘটনায় কারো দেষ নেয়। এদিকে মৃত শিশুটি বাড়িতে এনে শ্বাশুরি নূরজাহান মাটি চাপা দেওয়ার সময় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে ধরে। এ নিয়ে বাকবিদন্ডনের সৃষ্টি হয়। পরে মুসলিম শরীয়ত অনুযায়ী শিশুটিকে গোসল করিয়ে দাফন করা হয়। ঘটনার পর চাঁদপুর নতুনবাজার ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী দর্জাল শ্বাশুরি নূরজাহানের বিরুদ্ধে অভিযোগ জানায়।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

