স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালি মাঠে গোল দেবে না আওয়ামীলীগ। নিয়ম অনুযায়ী ফাইনাল খেলা হবে,সেই নির্বাচনের ফাইনাল খেলার জন্য বিএনপিকে মাঠে নামার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলার নিয়ম, আইন-কানুন মেনেই খেলায় অংশ নেব। দীপু মনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, রাজনীতির নামে অপরাজনীতি, মানুষ হত্যা, ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও, নাশকতা, দেশ ধ্বংস করা এগুলো দিয়ে আর যাই হোক, মানুষের কল্যাণ হয় না। রাজনীতি করতে চাইলে মানুষের কল্যাণে আসুন। নিয়ম মেনে ফাইনাল খেলতে মাঠে নামুন। দীপু মনি ৬ জুলাই শুক্রবার দুপুরে চাঁদপুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে তিনি চাঁদপুর শহরের পালবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং বাংলাদেশ হরিজন হেলা সমাজকল্যাণ সংগঠনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাচিত সভাপতি প্রদীপ দাস।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- বিএনপিকে ডা.দীপু মনিএমপি নিয়ম মেনে ফাইনাল খেলতে নামুন,ফাঁকা মাঠে গোল দেবে না আওয়ামীলীগ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
