
রফিকুল ইসলাম বাবু।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বিএনপি’র গঠনতন্ত্র সংশোধনের মধ্য দিয়ে প্রমানিত হয়েছে খালেদা দুনীতিবাজ। রায়ে দোষী প্রমানিত হওয়ার বিষয়টি আচঁ করতে পেরে দলীয় গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি। আর এর মাধ্যমেই প্রমানিত হয় খালেদা জিয়া দুর্নীতিবাজ। যদিও আদালতের রায় এখনও হয়নি। তিনি আজ শনিবার দুপুরের শহরের ওয়ারল্যেস বাজার এলাকায় লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক এর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দীপু মনি বলেন, অন্যায়কে ঢাকতে, তাদের নেত্রীর দুর্নীতি ঢাকতে আদালতকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। তাদের দুর্নীতি যদি প্রমানিত হয়, যেটির সমস্ত সত্যি আজ মানুষের সামনে উদঘাটিত। এই যে সত্য, এটি তাদের গঠনতন্ত্র পরিবর্তনের মধ্য দিয়ে প্রমানিত।এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা চাঁদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী পরিচালক সুব্রত দত্ত।
