
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার নানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতজন বিএনপি ও তিনজন জামায়াত কর্মী। এদের মধ্যে চাঁদপুর সদরে ছয় জন, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, কচুয়া ও মতলব থেকে একজন করে আটক করা হয়।
পুলিশ জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনা করছিলো এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে পূর্বেও নাশকতার মামলা রয়েছে।
