স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরে ইদানিং বিভিন্ন বাসা-বাড়িতে ভেজা কাপড় রোদে শুকাতে দিলে চুরি হয়ে যেতো। এমনি এক ঘটনা ঘটেছে গতকাল দুপুরে ষোলঘর পাকা মসজিদ এলাকা থেকে বাহাউদ্দিনের একটি বিছানার চাদর শুকাতে দিলে শহরের কোড়ালিয়া রোড এলাকার তালুকদার বাড়ির আবু সাইদ খন্দকারের স্ত্রী আমেনা বেগম (৩০) ওই চাদরটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে জেলা গোয়েন্দা পুলিশকে অবগত করলে উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে আমেনা আক্তারকে আটক করে।
আটক আমেনার স্বীকারোক্তিতে তার ভাড়াটিয়া বাসা বিটি রোড এলাকার এসএম রাজ্জাকের মালিকানাধীন ৫ম তলার ভাড়াটিয়া আমেনার ঘর থেকে ৮টি ছোট-বড় বস্তাভর্তি প্রায় শতাধিক পরিবারের কাপড় উদ্ধার করে। এ কাপড় উদ্ধার করা হলে স্থানীয়রা আমেনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ২০/২৫টি পরিবার উপস্থিত হয়ে তাদের কাপড়গুলো সনাক্ত করে নেয়। গতকাল রাত ৮টায় ওইসব কাপড় মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
