স্টাফ রিপোর্টার: আগামী শনিবার ৭ এপ্রিল,বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘সুশৃঙ্খল জীবন যাপন করুন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’-প্রতিপাদ্য নিয়ে এ বছর উদযাপিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বছরের ৭ই এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল( দোয়াভাঙ্গা,শাহরাস্তি) নানান কর্মসূচী হাতে নিয়েছে,আগামী ৭ এপ্রিল সকালে দোয়াভাঙ্গা,শাহরাস্তিতে র্যালী অতঃপর কলেজের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্টিত হবে।
বর্তমান সরকার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, দেশের জনসংখ্যার বিরাট অংশ অর্থাৎ ৩৫ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠী ডায়াবেটিসের শিকার। এ বৃহৎ উপার্জনক্ষম জনগোষ্ঠী জাতীয় আয়ের অংশীদার। ডায়াবেটিসজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং প্রতিকূল আর্থ-সামাজিক অবস্থার কারণে এ জনগোষ্ঠীর এক বিরাট অংশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে অনেকাংশে দূরে থাকছে। অপরিণত বয়সে অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে তাদের অনেকের মৃত্যু হচ্ছে, আবার অনেকে অক্ষমতার কারণে অন্যের বোঝা হয়ে বেঁচে আছেন। এ ব্যাপারে যথাযথ জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। ডায়াবেটিস বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা গুরুতর রোগগুলোর মধ্যে একটি।
