চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কিশোরী আমেনা আক্তার (১৮) গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশকে না জানিয়ে দাফনের সময় লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২ টায় এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কিশোরীর মা রোশনা বেগম ও বড়বোন নাছিমা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার বিবরণে জানাযায়, উত্তর বিষ্ণুপুরের কাজী বাড়ীর আমির কাজীর ছোটে মেয়ে আমেনা আক্তার নিজের ঘরের আড়ার সাথে রহস্যজনক কারনে রশিঁেবধে গলায় ফাঁস দেয়। ঘটনার দিন দুপুরে তার বড়বোন নাছিমা বেগম ঘরে প্রবেশ করে রশি খুলে তাকে উদ্ধার করে বাড়ীর লোকজন খবর দেয়। পরে এলাকার মানুষ পুলিশকে না জানিয়ে ও প্রকৃত ঘটনা কাউকে বুঝতে না দিয়ে লাশ দাফন করার চেষ্টা চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। প্রকৃত ঘটনা জানতে জিজ্ঞাসাবাদের জন্য মা রোশনা বেগম ও বড়বোন নাছিমা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহত আমেনা আক্তারের বড় বোন নাছিমা বেগম জানায় তাদের ৬ বোনের মধ্যে আমেনা ছিলো সবার ছোট। ঘটনার দিন মা রোশনা বেগম ছোট বোনের বাড়িতে বেড়াতে যায়। ঐ সুযোগে সে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে। কিন্তু কি কারনে এঘটনা ঘটিয়েছে তা তাদের জানা-নেই বলে জানায়। আমেনা আক্তার গত ২ বছর পুর্বে বরদিয়া আড়ং উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। তার বাবা আমির কাজী ঢাকায় রাস্তায় ফেরি করে চা বিক্রী করে সংসার চালায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

