চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর কাজির বাজারে ব্যাবসায়িদের কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় বাজারের প্রায় ৩০ টির মতো দোকান ভাংচুর করেছে হামলাকারিরা। এ বিষয়ে কাজির বাজারের ব্যাবাসয়িদেও পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন রক্তাক্ত জখম হয়েছে। মূমূর্ষ অবস্থায় ২ জনকে ঢাকায় প্রেরন করেছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহতদের সুত্রে মতে ঈদের পরদিন বুধবার রাতে সদর উপজেলার বিষ্ণুপুর কাজীর বাজার এলাকায় ইউপি চেয়ারম্যান মন্টু বেপারীর ছেলে আমিনুর রহমান লাভলুর নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি সংঘবদ্ধচক্র বাজারে প্রবেশ করে বাজারের বিভিন্ন ক্ষুদ্র ব্যাবসায়ীদের কাছে বিভিন্ন অযুহাতে চাঁদা দাবী করে। ব্যাবসায়িরা সংঘবদ্ধচক্রকে চাঁদা দিতে না চাইলে তারা দেশীয় অস্ত্র দিয়ে বাজারের দোকান পাটে এলোপাতারি হামলা ও ভাংচুর চালায়। হামলায় বাচ্চু মালের সার ও কিটনাশকের দোকান সহ কাঁচামাল, ঔষধ, খাবার হোটেল সহ প্রায় ৩০ টি দোকান ভাংচুর হয়। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে স্থানিয় বাজারের ব্যাবসায়ি জাহাঙ্গির কবির কিশোর, রহিম কাজী, বাচ্চু মাল, খালেক কাজী, এমরান, জাকির হোসেন, সুমন সহবেশ কয়েকজন হামলাকারীদের আঘাতে রক্তাক্ত জখম হয়। আহতদের তাৎক্ষনিক স্থানিয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গির কবির কিশোর সহ ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঘটনার দিন রাতেই ঢাকা হাসপাতালে প্রেরণ করে। ব্যাবসায়িরা আরো জানায়, হামলাকারী সংঘবদ্ধচক্র প্রায় সময় বাজাওে এসে ব্যাবসায়িদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে। এ ঘটনায় খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক আঃ খালেক ও এএসআই নন্দন সরকার সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারিরা ঘটণাস্থল থেকে পালিয়ে যায়। এ হামলার ঘটনায় বাজারের ব্যাবসায়িরা আতংকে দিন কাটাচ্ছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

