স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার বাবুরহাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধিতে ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে এখন সব সময়ই কুকুর জনিত আতঙ্ক বিরাজ করছে। বেওয়ারিশ কুকুরগুলোর অবস্থান বেশি দেখা যায়, মধ্যবাজার, মাংস বিক্রির স্থান, মাছ বাজার, মতলব রোডের চারপাশসহ পুরো বাজার জুড়ে রাত-দিন দাপিয়ে বেরায়। কুকুরের দৌরাত্ম্যে অজানা আতঙ্ক নিয়ে বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, কোমলমতি শিশু শিক্ষার্থীরা বাজারের ভেতরের গলি দিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। বেওয়ারিশ কুকুরের কারণে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। ক্রেতাসাধারণ ও ছাত্র-ছাত্রীসহ সকল মানুষের কুকুরজনিত আতঙ্কবিহীন চলাচলের স্বার্থে বেওয়ারিশ কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষের সু-দৃষ্টি ভুক্তভোগীরা একান্তভাবে আশা করছেন।
